ঝিনাইদহে ২’শ অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ঝিনাইদহে ২’শ অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ  ঝিনাইদহে করোনার কারণে বিপাকে পড়া ২’শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের আরাপপুর মাস্টারপাড়ায় এলাইভ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এলাইভ’র সভাপতি মেহেদী মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান খুররম, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলী কানু। এসময় শহরের বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

২৫ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি আটা, ১ কেজি লবন, ২ কেজি ডাল ও ১ লিটার তেল পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।