ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থী ও ট্রাফিক পুলিশের সচেতনতা মুলক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥১২ আগস্ট’২০১৮:  ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থী ও ট্রাফিক পুলিশের সচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে রোববার দুপুরে শহরের কাঞ্চননগর স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণ পদ সরকার, সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক, কলেজ অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, সদর থানার এস আই কবির হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্কুল, কলেজে যাওয়া আসাসহ সড়কে চলাচলের সময় সচেতন থাকার পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার জন্য শিক্ষার্থীদের আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।