ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি॥১৯আগস্ট’২০১৭:  ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে শহরের কে পি বসু সড়কের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান পপ্পু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিন বিশ্বাস, যুগ্ম-সম্পাদক শাজাহান আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম মাষ্টার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, রুহুল আমিন পিকুল। আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল নেতা শফি বিশ্বাস, রিন্টু মুন্সী, মশিয়ার, প্রহলাদ সরকার প্রমুখ।

বক্তারা, আগামী নির্বাচনে সহায়ক সরকারের অধিনে জাতীয় নির্বাচনের দাবী জানান। সেই সাথে বানভাসী মানুষের সহযোগীতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।