সিন্ধু দর্শন পুজো ও এগার হাজার উচ্চতায় বায়ুসেনাকে সাহস যোগালেন নরেন্দ্র মোদী

লাদাখ সীমান্ত নিয়ে চীন ভারত উত্তেজনার মূহুর্তে লাদাখের নিমু ব্রিগেড স্থানে সিন্ধু দর্শন পুজো করে ১১ হাজার ফুট উচ্চতায় থাকা নিমু সৈন্য বেসে বায়ুসেনা আর ইন্দো তিব্বত পুলিশের জওয়ানদের সাথে কথা বলে সাহস জুগিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখ সফর সবাইকে অবাক করে দিয়েছে।

জানা যায়, লাদাখ সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিমুতে যান, সেখানে তিনি বায়ুসেনা আর আইটিবিপি জওয়ানদের সাথে কথা বলেন। চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত আর সেনা প্রধান মনোজ মুকুন্দ নরবানেও সেই সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন। লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের সাথে হওয়া সংঘর্ষের পর নরেন্দ্র মোদী এই প্রথম লাদাখ সফরে গেলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল প্রায় ৯ঃ৩০ নাগাদ লেহ পৌঁছান। এরপর উনি ১১ হাজার ফুট উচ্চতায় থাকা নিমু সৈন্য বেসে বায়ুসেনা আর ইন্দো তিব্বত পুলিশের জওয়ানদের সাথে কথা বলেন। এর সাথে সাথে উনি সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়েও সমীক্ষা করেন।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১,০০০ ফুট উপরে অবস্থিত হাড় কাঁপানো ঠাণ্ডায় সেনাদের মনোবল বাড়াতে গিয়েছিলেন তিনি। সঙ্গে চিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান এম এম নারাভান।

লাদাখের ওই উচ্চতায় হাড় হিম করা ঠাণ্ডায় যে কোন সুস্থ স্বাভাবিক মানুষই কাবু হয়ে যাবে। মানিয়ে নিয়ে অন্তত দুদিন তো সময় লাগবেই। কিন্তু কোন কিছুকে তোয়াক্কা না করেই লেহর কুশক বাকুলা রিমপোচী বিমানবন্দরে নেমে সমস্ত লাদাখ ময় দাপিয়ে বেড়ালেন ৬৯ বছরের মোদী জি। এমনকি দেখা করলেন আহত সৈনিকদের সঙ্গেও।

ওনার এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনকে কড়া বার্তা দেন। উনি বলেন, বিস্তারবাদী যুগ সমাপ্ত হয়েছে, এই যুগ বিকাশবাদের। গোটা বিশ্ব বিস্তারবাদীদের বিরুদ্ধে এক হচ্ছে। ইতিহাসে বিস্তারবাদই মানবতাকে সবথেকে বড় আঘাত দিয়েছে। উনি বলেন, বিস্তারবাদীর নেশা যার মধ্যে ঢুকে যায়, সে বিশ্ব শান্তির জন্য বিপদ হয়ে দাঁড়ায়। ইতিহাস সাক্ষী আছে, এরকম শক্তি ধুলোয় মিশে যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।