ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিদের মোকাবিলা করতে হবে

মাদারীপুর প্রতিনিধিঃ মানুষকে সচেতন করে ঐকবদ্ধ হয়ে জঙ্গিদের মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

আজ শনিবার দুপুরে মাদারীপুরের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ‘শুধু আমাদের দেশে নয়। সারা বিশ্বে এই রকম জঙ্গি হামলা হচ্ছে। এমন হামলা এখন বিশ্বের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যারা ধর্মের নামে ঈদের দিনেও মানুষ হত্যা করে চলেছে, তারা সম্পূর্ণ বিধর্মী ও ইসলামবিরোধী কাজ করছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল খান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।