ঝিনাইদহে স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে বখাটের কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৩০ অক্টোবর’২০১৬ঃ ঝিনাইদহে ৫ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে রাসেল নামের এক বখাটেকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বখাটে রাসেল গয়েশপুর গ্রামের তোবারক মোল্লার ছেলে।

আজ রোববার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গণি এ রায় প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, বেশ কয়েকমাস যাবত সদর উপজেলা গয়েশপুর গ্রামের এক স্কুলছাত্রীকে উত্যক্ত করে আসছিল একই গ্রামের বিবাহিত বখাটে রাসেল।
খবর পেয়ে আজ রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে রাসেলকে হাতে নাতে আটক করে।

পরে আদালত বসিয়ে দন্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক রাসেলকে ৩ মাসের বিানশ্রম কারাদন্ড প্রদান করেন বিচারক। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ঝিনাইদহ সদর থানার এএসআই এজাজুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।