ঝিনাইদহে মিনা দিবস পালিত

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  ‘মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মিনা দিবস পালিত হয়েছে।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্ব্র থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশতাক আহম্মেদ, সহকারী শিক্ষা অফিসার প্রবীর কানজিলাল, ইশতিয়াক খন্দকার, হাসান মাসুদ, ফেরদৌস আরা, হামিদুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে নাচ, গান ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।