× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

ঝিনাইদহে বেড়েছে শীতের তীব্রতা

admin
হালনাগাদ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে বেড়েছে শীতের তীব্রতা। উত্তরের হিমেল হাওয়া বইতে শুরু করার পর হঠাৎ করেই বেড়েছে শীত। শীত বেড়ে যাওয়ায় স্বাভাবিক কাজকর্মে কিছুটা স্থবিরতা এসেছে। ভোরে কাজে বের হতে গিয়ে সবচেয়ে বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। আগুন জ্বালিয়ে অনেকেই চেষ্টা করছেন শীত নিবারণের। সকালের দিকে পথঘাট কুয়াশার চাদরে ঢেকে থাকায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
শীতের কারনে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবি, পথচারী থেকে শুরু করে নানা বয়সী মানুষ। বিশেষ করে মৃদু বাতাস দুর্ভোগের মাত্রাটা আরো বাড়িয়ে দিচ্ছে।
ঝিনাইদহ শহরের পুরাতন ডিসিকোর্ট এলাকার চা দোকানী মনছুর আলী বলেন, শীতের কারণে বাড়ী থেকে বের হওয়া যাচ্ছে না। সকাল ১০ টা বাজলেও সুর্যের দেখা নেই। এতে শীত আরও বেড়েছে।
শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের কৃষক দবির উদ্দিন বলেন, সকালে মাঠে কাজ করতে যেতে পারছি না। শীতের সাথে সাথে হালকা বাতালে শরীরে কাপুনি উঠে যাচ্ছে। এজন্য অনেক বেলা পর্যন্ত বাড়ীতেই বসে থাকতে হচ্ছে।
এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, ছিন্নমুল ও অসহায় মানুষের শীত নিবারণের জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর রাত ও দিনের বিভিন্ন সময় কম্বল বিতরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..