× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

ঝিনাইদহে বিপি দিবস উদযাপন

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহে স্কাউটস এর জনক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল’র (বিপি’র) ১৬২ তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউট দিবস উদযাপন করা হয়েছে।

জেলা স্কাউটস এর আয়োজনে শুক্রবার সকালে শহরের স্কাউটস ভবন থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি সরোজ কুমার নাথ, জেলা স্কাউটস এর কমিশনার আবু বকর ছিদ্দীক, স্কাউটস লিডার মোস্তাফিজুর রহমান, সহকারী লিডার ট্রেইনার মুন্সী আবু জাফরসহ জেলা স্কাউটসের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে দিনব্যাপি গার্ল ইন স্কাউটসের ডে ক্যাম্পের উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। ১৯০৭ সালে তিনি স্কাউট আন্দোলনে বা বয় স্কাউট হিসেবে আত্মপ্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..