অগ্নিকান্ডে নিহতদের স্মরণে ঝিনাইদহে মোমবাতি প্রজ্জলন

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের স্মরণে ও সকল প্রকার কেমিক্যাল গোডাউন অপসারনের দাবিতে ঝিনাইদহে মোমবাতি প্রজ্জলন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচী পালন করেন জেলা মানবাধিকার নাট্য পরিষদ। এসময় সংগঠনের সভাপতি রুবেল পারভেজ, মানবাধিকার কর্মী নাহিদ নেওয়াজ, সাংস্কৃতিক কর্মী একরামুল হক লিকু, নাজিম উদ্দিন জুলিয়াস, শাহীনুল আলম লিটন, সুমন শিকদার, সমাজকর্মী সামসুল আলমসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত সকলে দাড়িয়ে অগ্নিকান্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করেন।

পাশাপাশি অগ্নিকান্ডের ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা সকল আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারন করার দাবিও জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।