× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

ঝিনাইদহে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে আহত-২০

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ এলাকায় বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

মঙ্গলবার সকালে হরিণাকুন্ডু-ঝিনাইদহ সড়কের সার্কিট হাউজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে হরিণাকুন্ডু থেকে বাস যোগে ওই এলাকার ৫০ জন যাত্রী ২০১৩ সালের ৩ মার্চ পুলিশ হত্যা মামলার হাজিরা দিতে খুলনা যাচ্ছিল। পথে ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ এলাকায় পৌছালে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ২০ জন আহত হয়।

আহতরা হলেন, হরিণাকুন্ডু উপজেলার জহির উদ্দিন, খলিলুর রহমান, সাবদার আলী, বদর উদ্দিন, রব্বান সর্দার, মতিয়ার রহমান, আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম, মহিউদ্দিনসহ ২০ জন। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস সেখানে পৌছে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করেছেন


এ ক্যটাগরির আরো খবর..