× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে ১২ জন আহত

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ এপ্রিল, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহের সদরে সাধুহাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে নারিসহ ১২ জন আহত হয়েছেন।

গত বুধবার দুপুরে ওই উপজেলার সাধুহাটি স্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা আহতরা হলেন, সাধুহাটি গ্রামের নুরু মিয়া (৪২), দিন মোহাম্মদ ( ৬০), আলি কদর (৪৫), ইদ্রিস আলী ( ৪৬), মহসীন আলী (৪৭), সেলিনা বেগম (৩০), সুজন মিয়া (২২) লিমন (১৯), নুর ইসলাম ( ৪৫), সোহেল উদ্দিন (৪০)সহ ১২ জন।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দুলাল হোসেন ও সাবেক ইউপি সদস্য রমজান আলীর সমর্থকদের মধ্যে র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার থেকে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে বুববার দুপুরে গ্রামের স্কুল মাঠে উভয় পক্ষের লোকজন ঢাল, সড়কী, রামদা ও দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারিসহ ১২ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..