ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৮ অক্টোবর’২০১৬ঃ ঝিনাইদহে তেভাগা আন্দোলন, সাওতাল বিদ্রোহ ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী ইলা মিত্রের স্মৃতি সংরক্ষণের দাবীতে স্মারকলিপি প্রদান ও মানবন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে ইলা মিত্র স্মৃতি সংরক্ষণ পরিষদ এ কর্মসূচী পালন করে। ঘন্টাব্যাপী এই মানবন্ধনে বক্তব্য রাখেন জাসদ নেতা ফজলুর রহমান খুররম, শ্রমিক লীগ নেতা একরামুল হক লিকু, ইলা মিত্র স্মৃতি সংরক্ষন পরিষদের আহবায়ক গৌতম বসু, সদস্য সচিব সুমন শিকদারসহ অনেকে। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
সেসময় বক্তারা ইলা মিত্রের পৈতৃক নিবাস ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের বাড়ী অবৈধ দখলদারদের হাত থেকে উচ্ছেদ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এর আগে সকালে ৫ টি দাবী সম্বলিত একটি স্মারকলিপি ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের নিকট প্রদাণ করা হয়।





