ঝিনাইদহে ট্রাক চাপায় আইনজীবি সহকারীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার ছাগল ফার্মের সামনে ট্রাক চাপায় আব্দুল কাদের (২৭) নামের এক আইনজীবি সহকারীর মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ২ টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ছাগল ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল কাদের সদর উপজেলার লক্ষীকোল গ্রামের চাঁদ আলীর ছেলে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, বেলা ২ টার দিকে ঝিনাইদহ আদালতের আইনজীবি সহকারী আব্দুল কাদের এক আসামীর জামিননামা দিয়ে কারাগারে যাচ্ছিল।

পথে ছাগল ফার্মের সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা সিমেন্ট বোঝায় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আব্দুল কাদের।

পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ তবে চালক পলাতক রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।