নড়িয়ায় কিশোরী অপহরনের ১ মাস পর ঢাকায় উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের নড়িয়া উপজেলা থেকে এক কিশোরী অপহরণের ১ মাস পর ঢাকা থেকে উদ্ধার করেছে নড়িয়া থানা পুলিশ।

মঙ্গলবার ঢাকার ইস্কাটন এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এর আগে গত ৬ জানুয়ারী বিকেলে নড়িয়া উপজেলা ইছাপাশা এলাকা থেকে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে হেলাল মৃধার ছেলে আজিজুর রহমান মৃধা।

এ ঘটনায় গত ১৪ জানুয়ারী কিশোরীর মা বাদী হয়ে নড়িয়া থানায় ৫ জনকে আসামী করে নড়িয়া থানায় একটি অপহরন মামলা দায়ের করেন।

কিশোরীকে উদ্ধারের পর বুধবার ডাক্তারী পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

নড়িয়া থানা সুত্রে জানা যায়, গত ৬ জানুয়ারী বিকালে নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের ইছাপাশা গ্রামের হেলার মৃধার ছেলে আজিজুর রহমান মৃধা (২৫) সহযোগীদের নিয়ে মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে একই গ্রামের এক কিশোরীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আত্মগোপন করে।

এ ঘটনায় গত ১৪ জানুয়ারী কিশোরী মা বাদী হয়ে আজিজুর সহ ৫ জনকে আসামী করে নড়িয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

অপহরনের ১ মাস পর গত মঙ্গলবার ঢাকার ইস্কাটন এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে নড়িয়া থানা পুলিশ।

উদ্ধারের পর বুধবার ডাক্তারী পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতাল পাঠায় পুলিশ। বর্তমানে আসামীরা হাইকোর্ট থেকে জামিনে রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুর মোহাম্মদ বলেন, অপহনের শিকার ওই কিশোরীকে ঢাকার ইস্কাটন এলাকা থেকে উদ্ধারের পর ডাক্তারী পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।