চলে গেলেন বাগআঁচড়ার বসতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক

শরিফুল ইসলাম, শার্শা (যশোর) প্রতিনিধিঃ চলে গেলেন বাগআঁচড়ার বসতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক।

বুধবার সকালে বাধ্যক্য জনিত কারণে নিজ বাস ভবনে তিনি মৃত্যু বরণ করেন (ইন্না………..রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে সহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন।

দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়।

পরে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মোজাফফর হোসেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কালু মিয়া, সাবেক কমান্ড সিরাজুল ইসলাম, আবু-রায়হান, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক হেলাল উজ্জামান ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওসমানগণি মুকুল সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।

মরহুম মোজাম্মেল হকের মৃত্যুতে গভীর শোক ও শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল সহ ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।