× Banner
সর্বশেষ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বার কাউন্সিলে নির্বাচন করতে ব্যারিস্টার সুমনের হাইকোর্টে রিট এসএমই ফাউন্ডেশনের সহায়তায় উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক গৌরনদীতে মাই টিভির শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই অভিযোগ গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক পাওনা টাকা ফেরত পেতে মামলা করায় চাকুরিজীবী ও তার ভাইকে অপহরণ, মুক্তিপণ দিয়ে মুক্তি আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই -এস এম জিলানী

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
ইউপি সদস্যকে কুপিয়ে জখম

ঝিনাইদহের কালীগঞ্জে ইউপি সদস্য ও আ’লীগ নেতা বদরুজ্জামান টিটনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরাা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামের কারিগর পাড়াতে ওই হামলার ঘটনাটি ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে মুমুর্ষ অবস্থায় টিটনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। উপজেলার মনোহরপুর গ্রামের টিপু সুলতানের ছেলে টিটন সিমলা রোকনপুর ইউনিয়নের ৮নং ওয়াডের্র সদস্য এবং আ’লীগের ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মনোহরপুর গ্রামের পারিবারিক এক সালিসের মিমাংসার জন্য তিনটি পরিবারের লোকজন ওইদিন বিকালে কালীগঞ্জ থানাতে আসে। এরপর বিষয়টির সুরাহা করতে পুলিশ তাদেরকে গ্রামের ইউপি সদস্যকে ডেকে আনতে বলেন। এ সময় তারা গ্রামে গিয়ে ইউপি সদস্য টিটনকে নিয়ে ভ্যানে করে থানার উদ্দেশ্য আসছিল। পথে মনোহরপুর কারীগর পাড়ার নিকট পৌছালে প্রতিপক্ষ একই গ্রামের সন্ত্রাসী জাহাঙ্গীর হোসেন ও পুকুরিয়া গ্রামের সোহাগ হোসেন টিটনের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে টিটনকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। এরপরও গুরুতর জখম টিটনকে হাসপাতালে নিতেও বাধা প্রদান করে সন্ত্রাসীরা। স্থানীয়রা বিষয়টি পুলিশে খবর দিলে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছামাত্রই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত টিটনকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, জমিজমা বিরোধের জেরে হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ওই গ্রামে যায়। টিটন নামে একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি।


এ ক্যটাগরির আরো খবর..