ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে ট্রাক হেলপারের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মাঠ আন্দুলিয়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে সোহাগ লস্কর (২৫) নামের এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়। সে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার ফজলুর লস্করের ছেলে।

হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মাঠ আন্দুলিয়া গ্রাম থেকে ট্রাকে গরু বোঝায় করছিল সে।

সেসময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে সেখানেই মারা যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।