ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া থেকে ২০ পিচ ইয়াবাসহ তরুন হোসেন (২২) ওরফে হাতকাটা যুবককে আটক করেছে র্যাব-৬। রোববার রাতে তাকে আটক করা হয়। তরুন হোসেন ওই এলাকার রমজান আলীর ছেলে।
সোমবার সকালে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ জানান, শহরের ব্যাপারীপাড়ায় ইয়াবা কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেসময় ২০ পিচ ইয়াবাসহ তরুনকে আটক করা হয়। আটক তরুন ওই এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে র্যাব। তাকে জিজ্ঞাসাবাদ শেষে ঝিনাইদহ সদর থানার হস্তান্তর করা হবে।



