× Banner
সর্বশেষ
আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী

ঝিনাইদহের ডাকবাংলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিন্ত্রীর মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে হোসেন আলী (১৮) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়। হোসেন আলী সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকার মনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার পোতাহাটি গ্রামের আব্দুল খালেকের বাড়ীর একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিল সে। সেখানে অসাবধানতা বশত বিদ্যুতায়িত হয় হোসেন আলী।

সেখান থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করলে প্যারামেডিকেল চিকিৎসক আব্দুল মান্নান তাকে মৃত বলে ঘোষণা করে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..