ঝরনার পানিতে পড়ে চবির ২ শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝরনা থেকে পানিতে পড়ে নাইমুল হোসেন পাভেল ও আসাদুজ্জামার রিফাত নামের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা দু’জন বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। সঙ্গে যাওয়া তাদের বন্ধু আসিফ জানান, প্রথম সেমিস্টার পরীক্ষা শেষে ৭ বন্ধু মিলে ঝরনায় ঘুরতে যায়। এ সময় পা পিছলে ৫ জন ঝরনা থেকে নিচের পানিতে পড়ে যায়। এ সময় তিনজন উঠে আসতে পারলেও বাকি দু’জন উঠতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। বিকেল ৫টা ২০ মিনিটে ঝরনার পানি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী সাইফুল ইসলাম জানান, দু’জনই দুজনকে জড়াজড়ি করে ধরে ছিল। এ কারণে তারা তাড়াতাড়ি মারা যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী ঝরনারে পানিতে পড়ে দুই ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।