জ্বালানি তেলের দাম বৃদ্ধি-মধুখালী উপজেলা সহ দেশজুড়ে ভোগান্তি

জ্বালানি তেলের দাম বৃদ্ধি-মধুখালী উপজেলা সহ দেশজুড়ে ভোগান্তি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে প্রভাব পড়তে শুরু করেছে সারাদেশে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এর মধ্যে হঠাৎ করেই অনেক রুটে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছে যাত্রীরা। শনিবার সকালেই ফরিদপুর ও মাগুরা বাস চলাচল কম দেখা যায়।

তবে কিছু বাস চললেও ভাড়া দ্বিগুণেরও বেশি। ফলে চরম ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ। কামারখালী ইইতে ফরিদপুর ও বিভিন্ন জায়গায় ৫০ থেকে ১০০টাকা ভাড়া গুনে যাতায়াত করতে হচ্ছে। এ ছাড়া মাগুরা- ৪০টাকা, মধুখালী-২৫-৩০টাকা জামালপুর-৪০টাকা অন্যান্য যানবাহন আদায় করেছে যাত্রীদের নিকট থেকে এমন অভিযোগ পাওয়া যায়। শনিবার সকাল থেকেই কামারখালীর কোহিনুর ফিলিং স্টেশন খোলা ।

এখানে তেল দিচ্ছে বর্তমান রাতারাতি’র বাড়তি সরকারী প্রজ্ঞাপন দামে । যার কারনে বাস ,ইজিবাইক, অটো, মাহিন্দ্র , গ্রামবাংলা খুব কম চলাচল করছে। আর তারা প্রহার গুনছে সরকার গাড়ীর ভাড়া কখন নির্ধারিত করে দেয়।

সংবাদ পেয়ে কামারখালী বাসষ্টান্ডে যেয়ে দেখা যায় তেলের দাম রাত ১২টার পর বাড়ানোর কারনে এরাও ভাড়া বাড়িয়ে দিয়েছে এবং যার যার রটে অতিরিক্ত টাকা আদায় করছে।

তাই সচেতন নাগরিকদের দাবি দেশের অবস্থা বিবেচনা করে প্রশাসনের অবগত করাইয়া সরকারের সাথে মালিকদের আলোচনা করে ভাড়া বৃদ্ধির দাবী জানান। দিন শেষে জানা যায় মধুখালী উপজেলার জ¦ালানী তেল এর দাম বাড়ার কারনে সড়কে যানজট ও ফিলিং স্টেশনে কোন প্রকার বিশৃংখলা সৃস্টি হয় নাই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।