জো বাইডেনের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে ১১ জন হিন্দু কর্মকর্তা

জো বাইডেনের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে ১১ জন হিন্দু কর্মকর্তা

নিলয় চক্রবর্তীঃ আমেরিকার ইতিহাসে প্রথমবারের মত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবেন ১১ জন হিন্দু কর্মকর্তা। এই প্রথম একসঙ্গে হোয়াইট হাউজ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ঠাঁই পেতে যাচ্ছেন ২৫ জন ভারতীয় বংশোদ্ভূত।

আমেরিকার জনসংখ্যা প্রায় ৩২.৮২ কোটি, যার মধ্যে কেবল অভিবাসীর সংখ্যা সাড়ে চার কোটি। আমেরিকাতে বসবাসরত অভিবাসীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা দ্বিতীয় বৃহত্তম হলেও ভারতীয় অভিবাসী ভোটারের সংখ্যা প্রথম।

যারা নবনির্বাচিত ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে থাকছেন তাদের মধ্যে অগ্রগণ্য

নীরা ট্যান্ডেনঃ   হোয়াইট হাউজ অফিস অব ম্যানেজমেন্ট এর পরিচালক হিসেবে বিভিন্ন সরকারি সংস্থার বাজেট দেখভাল করবেন।

ড. বিবেক মূর্তিঃ  যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বানিতা গুপ্তঃ  নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব ল’ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাইডেন প্রশাসনে সহযোগী অ্যাটর্নি জেনারেল নিয়োগ পেয়েছেন।

আইশা শাহঃ হোয়াইট হাউজের অফিস অব ডিজিটাল স্ট্র্যাটেজিতে স্থান পেয়েছেন তিনি।
গৌতম রাঘবঃ রাষ্ট্রপতির কার্যালয়ের উপ পরিচালক দায়িত্ব পালন করবেন তিনি।
ভারত রামামূর্তিঃ ন্যাশনাল ইকোনোমিক কাউন্সিলের উপ পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন তিনি।
বিনয় রেড্ডিঃ প্রেসিডেন্ট এর স্পিচরাইটিং বিভাগের পরিচালক।

তরুণ ছাবরাঃ প্রযুক্তি ও জাতীয় নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হিসেবে শপথ নেবেন তিনি।

সুমনা গুহঃ জাতীয় নিরাপত্তা কাউন্সিলে দক্ষিণ এশিয়ায় বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

বেদান্ত প্যাটেলঃ প্রেসিডেন্টের সহকারী প্রেস সচিব।

শান্থি কালাথিকঃ গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক সমন্বয়ক।

সারবিনা সিংঃ একজন শিখ ধর্মের অনুসারীকে প্রেসিডেন্টের উপ প্রেস সচিব হিসেবে দায়িত্ব।

২০০০ সালে আমেরিকাতে ভারতীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যা ছিল ১৬ লাখ ৭৮ হাজার। এটি ২০১২ সালে বেড়েছে এবং তা বেড়ে ড়িয়েছিল ২৮ লাখ ৪৩ হাজার ৩৯১ জন। এই সময় নিউইয়র্ক, উত্তর নিউ জার্সি, লন্ড আয়ারল্যান্ড মেট্রো অঞ্চলে ভারতীয়দের সংখ্যা ছিল পাঁচ লাখ ২৬ হাজার ১৩৩। এর পর থেকে  নিউ ইয়র্ক, উত্তর নিউ জার্সি, লন্ড আইল্যান্ড মেট্রো অঞ্চলে ভারতীয়দের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। ২০১৭সালে, এই জনসংখ্যা বেড়ে প্রায় ৪৪ লক্ষ ২ হাজার ৩৬৩ পৌঁছেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।