× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
জেল হত্যা দিবস পালিত

নওগাঁর ধামইরহাটে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের পাশাপাশি উপজেলার খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগেও পৃথকভাবে জেল হত্যা দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ৩ নভেম্বর সকাল  ১০ টায় ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় ৪ নেতার স্মরণে ১ মিনিট দাড়িয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া মোনাজাত, বিভিন্ন কর্মসূচি পালিন করে খেলনা ইউনিয়ন আওয়ামীলীগ।

বেলা ১১ টায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নাজমুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন। এ সময় থানা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মোজাফফর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..