× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইন  বাংলাদেশ ও তুরস্কের সাংস্কৃতিক সম্পর্কের নতুন অধ্যায়, সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউনুস বাহাদুর গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায় – আইনমন্ত্রী ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, উদ্বোধন ৭ জুন

আবার ও বড় ধরনের অগ্নিকান্ড থেকে রক্ষা পেল স্থল বন্দর বেনাপোল

admin
হালনাগাদ: সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯

বেনাপোল প্রতিনিধিঃ
আবার ও বড় ধরনের অগ্নিকান্ড থেকে রক্ষা পেল যশোরের বেনাপোল স্থল বন্দর। সোমবার দুপুর ১ টার সময় স্থল বন্দরেরর ১ নং শেডের পাশের পাচালীর উপর শুকনা গাছ থেকে আগুনের সুত্রপাত ঘটে।

বেনাপোল স্থল বন্দরের ১ নং শেডের দায়িত্বে নিয়োজিত শেড ইনচার্জ মোস্তফা কামাল বলেন, আমি শেডের মধ্যে থেকে দেখতে পাই বন্দরের পুর্ব পাশের পাচালির উপর শুকনো কিছু লতা পাতা গাছ আগুনে জ¦লছে। তার পাশে কয়েকটি বাড়ি ও পাচালির ভিতর কার্টনে আমদানিকৃত পন্য রয়েছে। দ্রুত শেড থেকে ঘটনাস্থলে নিয়ে শ্রমিকদের সাথে করে অগ্নিনির্বাপক গ্যাস ও পাউডার দেওয়ার পর আগুন নিয়ন্ত্রনে আসে।

বন্দরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনছার সদস্য এপিসি হায়দার আলী বলেন পাশের বাড়ি থেকে বিড়ি সিগারেট অথবা রান্নাঘর থেকে এ আগুনের সুত্রপাথ ঘটে থাকতে পারে। তাছাড়া ঐ পাচালির উপরের শুকনা লতাপাতায় আগুন লাগার কোন সম্ভবনা নেই।
মোস্তাফা কামাল বলেন, সাথে সাথে বেনাপোল ফায়ার সার্ভিসকে ও খবর দেওয়া হয়। তারা এসে পানি দেওয়ার পর এ যাত্রা থেকে বড় ধরনের অগ্নিকান্ড থেকে রেহাই পেল বেনাপোল স্থল বন্দর।
উল্লেখ্য এর আগে ও একাধিকবার বেনাপোল বন্দরে আগুন লেগে ভস্মিভুত হয়েছে কোটি কোটি টাকার পন্য।
এ ব্যাপারে স্থল বন্দর এর পরিচালক প্রদোষ কুমারকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেন নাই।


এ ক্যটাগরির আরো খবর..