আগৈলঝাড়ায় ভেগাই হালদার পাবলিক একাডেমীর শতবর্ষ উদযাপন

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ   বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী ভেগাই হালদার পাবলিক একাডেমীর শতবর্ষ উপলক্ষে আজ শনিবার সকালে বিদ্যালয় জাতীয় পতাকা উত্তেলন ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা স্বর্গীয় ভেগাই হালদারের সমাধিতে পুস্পর্পন করা হয়। এসময় উপস্থিত অতিথিদের ফুল দিয়ে বরন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, যুগ্ন-সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, বাশাইল শহীদ শুকান্ত বাবু কলেজ অধ্যক্ষ রনজিত বাড়ৈ খোকন, বাগধা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান মিয়া, শিক্ষাবিদ ড.নীলকান্ত বেপারী, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রি, কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন কুমার বাড়ৈ, স্বর্গীয় ভেগাই হালদারের উত্তরশুরী অবনী ভুষন হালদার, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান প্রমুখ।

পরে অতিথিদের ফুল দিয়ে বরন করাসহ উপস্থিত লোকজনের মাঝে মিষ্টি বিতরন করা হয়েছে। উল্লে¬খ্য, ১৯১৯ সালের ২৬ জানুয়ারী স্বর্গীয় ভেগাই হালদার উপজেলার সদরের ফুল্লশ্রী গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠাতা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।