× Banner
সর্বশেষ
সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আলু ব্যবসায়ী নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

অসীম মোহন্ত(নন্দীগ্রাম) বগুড়াঃ বগুড়ার শাজাহানপুরে দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে ময়েন উদ্দিন (৫৫) নামের এক আলু ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

রবিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আড়িয়া বাজার ও নয়মাইলের মাঝামাঝি ফুলতলা এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ময়েন নওগাঁর দূর্গাপুর পত্নিতলা এলাকার মৃত নসিম উদ্দিনের ছেলে। আর আহতরা হলেন ট্রাকচালক জুয়েল (৩০) ও হেলপার বিলাস (২৫)।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, বগুড়ার শিবগঞ্জের কিচক থেকে আলু বোঝাই করে একটি ট্রাক (বগুড়া-ড-১১-২০০৭) টাঙ্গাইলে যাচ্ছিল। পথে শাজাহানপুরের ফুলতলা নামক স্থানে পৌঁছালে ঢাকার দিক থেকে আসা বগুড়াগামী একটি রডবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-৬১৫২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আলু ব্যবসায়ী ময়েন উদ্দিন। গুরুতর আহত হন আলুবোঝাই ট্রাকের চালক জুয়েল ও হেলপার বিলাস।

আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি আটক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..