‘জেলে বহুবার গিয়েছি, প্রয়োজনে আবার যাব’

নিজস্ব প্রতিবেদকঃ ‘আওয়ামী লীগের পায়ের তলায় কোনো মাটি নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনাসভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, আদালতে দাঁড়িয়ে খালেদা জিয়া সরকারকে মাফ করেছেন। আমরা বহুবার জেলে গেছি, প্রয়োজনে আরও যাব।

এ সময় গয়েশ্বর দাবি করেন, গত ১২ নভেম্বর বিএনপির যে সমাবেশ হয়েছে, তার চার ভাগের এক ভাগ লোক হয়েছে ১৮ নভেম্বর। ১২ নভেম্বরের মতো জনসমুদ্র আওয়ামী লীগ-বিএনপি কেউই এর আগে করতে পারেনি।

আলোচনাসভায় আরও বক্ত‌ব্য রা‌খেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।