× Banner
সর্বশেষ
নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে – ডা. জাহেদুর রোগীর সঙ্গে চিকিৎসকের হাসিমুখে কথা বলাই অর্ধেক চিকিৎসা – স্বাস্থ্যমন্ত্রী শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় মধুখালীতে এমপি হেলেন জেরিন খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয় – স্পিকার

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির গ্রেফতার

admin
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর আমির মোঃ আব্দুল হাকিমকে নাশকতার আশঙ্কা ও  হত্যাসহ একাধিক মামলার আসামি হওয়ায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

রোববার(১৬আগস্ট)ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আব্দুল হাকিমকে গভীর  রাতে তার হাজীপাড়ার নিজ বাস ভবন থেকে গ্রেফতার করে যৌথবাহিনীর সদস্যরা।

আব্দুল হাকিমের স্ত্রী জাকিয়া জাবিন বলেন,রাত দুইটার দিকে যৌথবাহিনীর সদস্যরা ছয়টি গাড়ি বাড়ির চারদিকে ঘিরে ফেলে।পরে ঠাকুরগাঁও সদর থানার ওসি একে এম মেহেদী হাসান এর নেতৃত্বে বাড়িতে ঢুকে তারা আমার স্বামীকে গ্রেফতার করে নিয়ে যায়।ঠাকুরগাঁও সদর ওসি একেএম মেহেদী হাসান জানান,রোববার রাত দুইটার দিকে জেলা শহরের হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ এর যৌথদল তাকে গ্রেফতার করে।এতদিন আত্মগোপনে থাকায় আমরা আব্দুল হাকিমকে গ্রেফতার করতে পারিনি।রাতে তার বাসায় অবস্থানের কথা জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

হরতাল ,অবরোধে নৈরাজ্য সৃস্টি,মাওলানা সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে পুলিশের উপর হামলা,গত বছরের ৫ জানুয়ারী নিবার্চনের দিন সহকারি প্রিজাইডিং অফিসারকে হত্যা, চলতি বছরের ২৫জানুয়ারী রাতে জেলার ২৯মাইল নামক স্থানে তার নিদের্শে একটি পিকআপ ভ্যানে আগুনে পুড়িয়ে চালক ও হেলপারকে অগ্নিদগ্ধ করাসহ বেশ কয়েকটি  মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ১৭আগস্ট জেএমবির সিরিজ বোমা হামলার ১০বছর পুর্ণ হল।এদিনকে মনে রেখে আবারো নাশকতা ঘটাতে পারে এমন আশঙ্কায়ও তাকে গ্রেফতার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..