× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান: ট্রাম্প মশা দমনে ওলবাকিয়া পদ্ধতি, যুক্তরাষ্ট্রে নতুন পদ্ধতির প্রয়োগ আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেনে নিন মূলাধার চক্র কি?

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫

আচার্য ব্রজেশ্বরানন্দ অবধুতঃ মানব মনে রয়েছে মূলতঃ ৫০টা বৃত্তি। আমাদের শরীরের ছয়টি চক্রে এই ৫০টি বৃত্তি রয়েছে। এদের মিলিত নাম হ’ল চিত্ত বৃত্তি। মূলাধার চক্রে রয়েছে ৪টি বৃত্তি যা আসলে মানব জীবনের মৌলিক ইচ্ছা ও আকাঙ্ক্ষার দ্যোতক। জীবনের সর্বক্ষেত্রের সকল ইচ্ছার মূল এখানে নিহিত রয়েছে। স্থূল দৈহিক কামনা-বাসনা থেকে সূক্ষ্মতম আধ্যাত্মিক এষণা সবই এতে বিধৃত।প্রসুপ্ত জীবভাব বা কুলকুন্ডলিনী শক্তিরও এটা আধার। এই চক্রের বৃত্তিগুলি হ’ল,-

কাম (Physical longing)- জাগতিক এষণা। প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় স্থূল জাগতিক বস্তু পাবার আকাঙ্ক্ষা। এই বৃত্তির প্রভাবেই মানুষ তার অস্তিত্ব রক্ষার প্রয়োজনে অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান তথা বিভিন্ন জাগতিক প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় ভোগ্যবস্তুর দিকে ছুটে যায়।

অর্থ (Psychic longing)মানসিক এষণা। বুদ্ধি, নিরাপত্তা ও মানসিক শান্তি পাবার আকাঙ্ক্ষা। মানুষ শুধু জাগতিক স্তরে নয়, তার বৌদ্ধিক জগতের সম্পদকেও তার ভোগের আওতায় আনতে চায়। সাহিত্য, শিল্প, সঙ্গীত তথা বিভিন্ন জ্ঞান-বিজ্ঞানের জগতে সে ছুটে চলে তার মানসিক শান্তির জন্য।

ধর্ম (Psycho-Spiritual longing)- মানস-আধ্যাত্মিক এষণা। সূক্ষ্মতর ভাব ও অনুভূতি উপলব্ধির এষণা, জীবনের উদ্দেশ্য সাধনের আকাঙ্ক্ষা। জাগতিক ও মানসিক জগতের ভোগোপদানে অতৃপ্ত মন ছুটে চলে মানস-আধ্যাত্মিক জগতে শান্তির আশায়।

৪।মোক্ষ (Spiritual longing) আত্মোপলব্ধির এষণা। পরমাত্মার সঙ্গে একাত্ম হয়ে যাবার আকাঙ্ক্ষা। আর এই আত্মোপলব্ধির মাধ্যমেই মানুষ সংসারের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে আনন্দঘন সত্তায় সমাহিত হতে পারে। পায় পরমাশান্তি।


এ ক্যটাগরির আরো খবর..