জুয়েলারি দোকান ৪ঠা জুন থেকে বন্ধ রাখার ঘোষণা

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জুয়েলারি সমিতি ৪ জুন থেকে দেশের সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

আজ মঙ্গলবার আগামী বাজেটে ৫ শতাংশের স্থলে ১ দশমিক ৫ শতাংশ মূসক নির্ধারণসহ তিন দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ জুয়েলারি সমিতির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাজেটে স্বর্ণালঙ্কার ব্যবসায়ে ৫ শতাংশ হারে মূসক নির্ধারণ করা হচ্ছে। যা বাস্তবায়ন হলে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হবে না। তাই ১ দশমিক ৫ শতাংশের বেশি মূসক নির্ধারণ করা হলে আগামী ৪ জুন থেকে দেশের সব জুয়েলারি দোকান বন্ধ রাখা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।