× Banner
সর্বশেষ
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে – অর্থমন্ত্রী হামের বিষয়ে তদন্ত কমিটি হবে – তথ্য উপদেষ্টা পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে – প্রধানমন্ত্রী আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩ বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার

এক বলে ২৮৬ রান! গল্প না সত্যি?

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

নিউজ ডেস্কঃ এক বলে ২৮৬ রান! এ তো শুধু অবিশ্বাস্যই নয়, অসম্ভবও বটে। এমনই একটি ‘ঘটনা’ জায়গা করে নিয়েছে ক্রিকেটে। যদিও সেটা সত্যি ঘটনা, নাকি গল্প তা নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা।

লন্ডনভিত্তিক পলমল গেজেট ১৮৯৪ সালের ১৫ জানুয়ারি প্রকাশ করেছিল সেই ‘ঘটনা’। ১৮৬৫ সালে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের বানবেরিতে নাকি মুখোমুখি হয়েছিল ভিক্টোরিয়া ও একটি স্থানীয় দল। প্রথমে ব্যাট করেছিল ভিক্টোরিয়া। ইনিংসের প্রথম বলেই ভিক্টোরিয়ার ওপেনারের জোরালো শটে বল আটকে যায় মাঠের ভেতরেই থাকা একটা উঁচু গাছের ডালে।

স্থানীয় দলের ফিল্ডাররা ‘লস্ট’ বল ঘোষণা করার আবেদন জানিয়েছিলেন আম্পায়ারের কাছে। কিন্তু আম্পায়ারের যুক্তি ছিল, বল যেহেতু দেখা যাচ্ছে তাই এই ঘোষণা দেওয়া সম্ভব নয়। এদিকে দুই ব্যাটসম্যান দৌড় শুরু করে দিয়েছেন। আর কোনো উপায় না দেখে কুঠার দিয়ে গাছটা কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু কুঠারও খুঁজে পাওয়া যায়নি।

তখন একজন বন্দুক নিয়ে এসেছিল। অনেকবার ব্যর্থ হওয়ার পর অবশেষে একটা গুলি গিয়ে লাগে বলে আর তা পড়ে যায় নিচে। ততক্ষণে দুই ব্যাটসম্যান নিয়ে ফেলেছিলেন ২৮৬ রান। ওই একটি বল খেলেই ইনিংস ঘোষণা করে দিয়েছিল ভিক্টোরিয়া। এরপর ম্যাচটা জিতেও নিয়েছিল সহজে।

তবে এই ম্যাচের সত্যতা নিয়ে সন্দিহান অস্ট্রেলীয় গণমাধ্যম। এমন একটা অভিনব ঘটনা স্থানীয় কোনো পত্রিকায় ছাপা হয়নি। অথচ সুদূর ইংল্যান্ডের একটি পত্রিকা এ নিয়ে রিপোর্ট করায় সন্দেহটাকে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। ওয়েস্টার্ন মেইল পত্রিকা তো ‘পুরোপুরি রূপকথা’ বলেই ঘোষণা করেছে সেই ঘটনাকে।

অঙ্কের হিসাবও ঘটনাটার ওপরে একটা প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিতে পারে। একটানা ২৮৬ রান নিতে হলে ২৮৬X২২=৬২৯২ গজ দৌড়াতে হবে। মানে প্রায় সাড়ে তিন মাইল! দুই পায়ে প্যাড বেঁধে, না থেমে এতটা পথ একটানা দৌড়ানো কি সম্ভব? তার চেয়েও বড় কথা, সত্যিই কি এমন ঘটনা ঘটেছিল? নাকি এটা শুধুই গালগল্প। আজো এই রহস্যের সমাধান হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..