× Banner
সর্বশেষ
ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আঞ্চলিক প্রতিনিধি

জুলাই ঘোষনাপত্র দিতে সরকারের তালবাহানা মানা হবে না

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ জুন, ২০২৫
জুলাই ঘোষনাপত্র

দ্রæত জুলাই সনদ বাস্তবায়ন ও আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা প্রদানসহ পাঁচ দফা দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা।

রবিবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল প্রেসক্লাবে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা কমিটি। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা দাবি করেন, গণঅভ্যুত্থানের দশ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জুলাই ঘোষনাপত্র দিতে পারেনি সরকার। ঘোষনাপত্র নিয়ে তালবাহানা করা হচ্ছে। এসময় তারা আগামী সাতকার্যদিবসের মধ্যে জুলাই ঘোষনাপত্র প্রকাশের দাবি করেন। একইসাথে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কী না সিদ্ধান্ত ইসির প্রধান উপদেষ্টার এমন বক্তব্য প্রত্যাহারসহ গণহত্যার সাথে জড়িত খুনিদের দৃশ‍্যমান বিচার করা, আওয়ামী লীগের দোসরদের দ্রæত আইনের আওতায় আনার দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটির আহবায়ক সাব্বির হোসেন সোহাগ। এসময় সংগঠনের জেলার নেবৃতৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..