মৌলভীবাজারে প্রেমিক জুবেল মিয়া (২২)সহ পাঁচ বন্ধু মিলে ধর্ষণ ১৬ বছরের কিশোরী প্রেমিকাকে। নির্যাতনের শিকার কিশোরী মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ ২৪শে মার্চ বুধবার সকালে গ্রেপ্তারকৃত তিন আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
রবিবার (২০ মার্চ) কমলগঞ্জে রাত ১১টায় উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা-বাগানে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযুক্ত প্রধান আসামি প্রেমিক জুবেল মিয়া (২২), তার দুই বন্ধু বকুল রিকমন (২০) ও শিপন রিকমনকে (২০) সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর তিন আসামি কামাল, সনজিত ও দিপেন পলাতক রয়েছেন।
জানা যায়, রবিবার বিকেলে ওই কিশোরী প্রেমিক জুবেল মিয়ার সঙ্গে দেখা করতে যায়। সেখানে জুবেল তার বন্ধু বকুল রিকমনের সহযোগিতায় জোরপূর্বক অটোরিকশায় তুলে দেওড়াছড়া চা-বাগানের বকুলের বাসায় নিয়ে যায়। সেই বাসায় আটকে রেখে প্রেমিক জুবেল মিয়াসহ পাঁচ বন্ধু রাতভর কিশোরীকে ধর্ষণ করে। পরদিন সকালে মোটরসাইকেলে মৌলভীবাজারের সদর উপজেলার প্রেমনগর চা-বাগান এলাকার আরেক বন্ধুর বাসায় নিয়ে পুনরায় পালাক্রমে ধর্ষণ করে তারা।
পরে কিশোরীকে আহত অবস্থায় কমলগঞ্জের মুন্সীবাজার এলাকায় সিএনজি থেকে নামিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। বাজারে কিশোরীকে অসহায় অবস্থায় পেয়ে পরিবারকে খবর দেয় স্থানীয়রা। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর কিশোরীর বাবা গতকাল মঙ্গলবার প্রেমিক জুবেল আহমদসহ ছয়জনকে অভিযুক্ত করে কমলগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, বিষয়টি তদন্ত চলছে। ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের আটক করার চেষ্টা চলছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশাররফ হোসেন জানান, ওই কিশোরীর সঙ্গে দেওড়াছড়া চা-বাগান এলাকার এক যুবকের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনায় প্রেমিকসহ ছয়জনের নাম উল্লেখ করে মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ থানায় অভিযোগ করেন কিশোরীর বাবা।