× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

জিয়াউর রহমানকে স্বাধীনতা পদক দেয়া ধৃষ্টতা ছিল

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

কুষ্টিয়া প্রতিনিধিঃ জিয়াউর রহমানকে স্বাধীনতা পদক দেয়া ধৃষ্টতা ছিল, বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

আজ শুক্রবার কুষ্টিয়ায় নিজ বাড়িতে দলের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে ‘জিয়াউর রহমানের স্বাধীনতা পদক’ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমপর্যায়ে জিয়াউর রহমানকে আনার জন্য স্বাধীনতা পদক দেয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন সময়ে জিয়াউর রহমানকে স্বাধীনতা পদক দেয়া হয়েছিল। এটি তাদের একটি বড় ধৃষ্টতা ছিল। সরকার তা প্রত্যাহার করে নিয়ে সঠিক কাজ করেছে’।

তিনি বলেন, জিয়াউর রহমান যে প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না সেটার পক্ষে অজস্র প্রমাণ রয়েছে। তিনি দালাল আইন বাতিল করে যুদ্ধাপরাধী-মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন সাড়ে ১১ হাজার রাজাকার-আলবদরদের মুক্ত করে দিয়েছিলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, পাকিস্তানী চিন্তা চেতনা ও আদর্শে লালিত হয়ে পাকিস্তানের চেতনা বাস্তবায়নের জন্য জিয়াউর রহমান সে সময় কাজ করেছিলেন। বিএনপি তার দলের নেতাকে মুক্তিযুদ্ধের পক্ষে বড় কান্ডারি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য মিথ্যাচারের আশ্রয় নিয়ে স্বাধীনতা পদক দিয়েছিল।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাইজাল আলী খানসহ দলের অঙ্গ ও সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..