জাপানকে ডুবিয়ে এবং আমেরিকাকে ছাই করার হুমকি দিল উত্তর কোরিয়া

নিউজ ডেস্কঃ  পারমাণবিক অস্ত্র ব্যবহার করে জাপানকে ডুবিয়ে দেয়া হবে এবং আমেরিকাকে ছাই ও অন্ধকারে পরিণত করা হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

সম্প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত ও নিষেধাজ্ঞায় দেশটির একটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় বৃহস্পতিবার প্রকাশিত খবরে এ হুমকি দেয়া হয়েছে।

দেশটির বৈদেশিক বন্ধন ও প্রচারণার দায়িত্বে থাকা কোরিয়া এশিয়া-প্যাসিফিক পিস কমিটি নিরাপত্তা পরিষদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে।

এ কমিটির মতে, ঘুষখোর দেশগুলোর তৈরি এই নিরাপত্তা পরিষদ শয়তানের একটি উপকরণ। আর এটির নিয়ন্ত্রক আমেরিকা।

কমিটির একটি বিবৃতির বরাত দিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্র-পরিচালিত সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, পারমাণবিক বোমা দিয়ে জাপানের চারটি দ্বীপবিশিষ্ট দ্বীপপুঞ্জটি সাগরে ডুবিয়ে দেয়া হবে। আমাদের কাছাকাছি জাপানের থাকার কোনো দরকার নেই।

কেসিএনএ আরো জানিয়েছে, আমেরিকার মূল ভূমিকে ছাই ও অন্ধকারে পরিণত করা হবে। আমাদের বিরুদ্ধে দলবদ্ধভাবে যেসব বিদ্বেষ ও প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে, তার বিরুদ্ধে আমরা কথা বলছি। এর অর্থ আমরা প্রস্তুত।

সোমবার আমেরিকার প্রস্তাবে সাড়া দিয়ে নিরাপত্তা পরিষদের ১৫টি দেশের সম্মতিক্রমে উত্তর কোরিয়া টেক্সটাইল রপ্তানিতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।