× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

স্টাফ রিপোর্টার

জাতীয়করণের ঘোষণা না আসলে কাল থেকে ক্লাস বর্জন

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১১ মার্চ, ২০২৩
onoshon

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করন প্রত্যাশী মহাজোটের নেতৃত্বে গত ২৪ ফেব্রুয়ারী থেকে জাতীয় প্রেসক্লাব এর সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ১৬তম দিন অতিবাহিত হলো, পাশাপাশি আজ অনশনের ৩য় দিন। প্রতিদিনের মতো আজও কয়েক হাজার শিক্ষক-কর্মচারীদের প্রতিনিধিবৃন্দ জাতীয় প্রেসক্লাব এর সামনে অবস্থান ও অনশন করছে।

আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের বক্তব্যে উঠে এসেছে, শিক্ষামন্ত্রী কী জানেন, ১০০০ টাকায় কোন বাড়িভাড়া বাংলাদেশে পাওয়া যায়, মাসিক ৫০০ টাকা চিকিৎসা ভাতা দিয়ে একজন শিক্ষক কিভাবে নিজের এবং তার সন্তান ও পরিবারের সদস্যদের চিকিৎসা করাবে ? পৃথিবীর কোনো দেশে শিক্ষক ২৫% উৎসব ভাতা পায় তার একটি নজির আমাদের শিক্ষামন্ত্রী দেখাতে পারবেন ? জাতীয়করণের বিষয়ে শিক্ষামন্ত্রীর গবেষণার ফল কখন জাতি জানতে পারবে শিক্ষক সমাজ আজ তা জানতে চায়।

শিক্ষকগণ প্রেসক্লাব এর সামনে অনশনে আছেন, এখন শিক্ষকদের প্রশ্ন শিক্ষামন্ত্রী কি করছেন? তিনি কি আন্দোলনরত দু’একজন শিক্ষক মারা গেলে দেখতে আসবেন ? জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের আহবায়ক, অধ্যক্ষ মোঃ মাঈন উদ্দিন এবং সদস্য সচিব জসিম উদ্দিন আহমেদে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকরি কোষাগারে জমা নিলে অনায়াসেই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ সম্ভব। তাছাড়া শিক্ষায় চলমান দুর্নীতি বন্ধের একমাত্র উপায় হলো এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ। আমাদের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুব দ্রুতই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের ঘোষণা দিবেন। যদি এর মধ্যে জাতীয়করণের বিষয়ে কোন সিদ্ধান্ত না আসে তাহলে আগামী ১৩, ১৪ মার্চ ২০২৩ তারিখ ৩ পিরিয়ড ক্লাস বর্জন এবং আগামী ১৫ মার্চ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হয়। জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের শীর্ষ নেতৃবৃন্দ প্রত্যাশা করেন আলোচনার টেবিলে সকল সমস্যার সমাধান হতে পারে।

সারাদেশ থেকে আসা শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, অধ্যক্ষ ড: ইদ্রিস আলী, তালুকদার আবদুল মান্নাফি, আফজালুর রশিদ, মিজবাউল ইসলাম প্রিন্স, আবুল বাশার, অরুপ সাহা, মোঃ আব্দুর রউফ, জয়নাল আবেদীন, নুরুল আমিন হেলালী, মোঃ মোস্তফা, কামাল, উপধাক্ষ্য মোঃ আব্দুর রহমান, কামরুজ্জামান চৌধুরী, মোঃ মামুনুর রশিদ, মোঃ অলি উল্লাহ, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ মনিরুজ্জামান, আব্দুল জব্বার, মতিউর রহমান দুলাল, মাওলানা সোহরাব হোসেন, আবদুল হাই সিদ্দিকি, বিপ্লব কান্তি দাস, রতন কুমার দেবনাথ, তোফায়েল হোসেন, মোঃ ইলিয়াস প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..