বেনাপোলে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আঃজলিল শার্শা (যশোর) প্রতিনিধিঃ সাংবাদিক একটি মহান পেশা। তাই এই পেশায় নিয়োজিত সকল সাংবাদিক’কে একই বৃক্ষের  ছায়া তলে আনার অনবদ্য এক প্রচেষ্টার নাম জাতীয় সাংবাদিক সংস্থা। আর সেই সংস্থাটি দেখতে দেখতে আজ ৩৯ বছরে পদার্পণ করেছে।
সারা দেশের মতো দেশের বৃহত্তর স্থল বন্দর যশোরের শার্শা উপজেলা কমিটির নিজেস্ব অফিসে কেক কাটার মাধ্যমে পালন করেছে দিনটি। বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪ টার সময় আনন্দ উল্লাসের মাধ্যমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, যুগ্ন- সম্পাদক জয়নাল আবেদীন বাবু, সাংগঠনিক সম্পাদক- এস এম মারুফ বিল্লাহ, অর্থ সম্পাদক- মোঃ শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক- নয়ন হালদার, প্রচার সম্পাদক- দ্বীপ ঘোষ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক- কামাল হোসেন, কার্যকরী সদস্য হাসানুজ্জামান হাসান, সদস্য- ইমরান হোসেন, আজিজুর রহমান, বাবুল হোসেন, আজগার হোসেন।
সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস বলেন, আমাদের সব সময় মনে রাখতে হবে, আমরা সাংবাদিক এবং জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য। অন্যায়ের সাথে আপোষ নয় বরং ন্যায়কে সাথে নিয়ে সমাজের বাস্তব চিত্রগুলো তুলে ধরে দেশ ও দশের উন্নয়নে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সাংগঠনিক সম্পাদক এস এম মারুফ বিল্লাহ বলেন, জাতীয় সাংবাদিক সংস্থার মতো এমন একটা সংস্থায় আসতে পেয়ে ধন্য আমি ধন্য সাংবাদিকতা। সাংবাদিকদের কলম কখনো কারো কাছে মাথা নত করে না।
সত্যের সন্ধানে প্রতিটি সাংবাদিকই অপ্রতিদ্বন্দ্বী  লড়াকু সৈনিক। আর এই সৈনিকদের বিপদে আপদে সর্বদা পাশে থাকার জন্য একটা সংগঠনের প্রয়োজন ছিল, আজ সেই প্রয়োজন মেটাতে আমরা এক হয়েছি জাতীয় সাংবাদিক সংস্থা’র ছায়াতলে এসে। দেখতে দেখতে ৩৯ বছরে পদার্পনে করলো এই সংস্থাটি। শুভ কামনা সংস্থাটির, সেই সাথে জাতীয় সাংবাদিক সংস্থা’র সকল সাংবাদিক ভাইদের সুন্দর জীবন ও সাফল্য কামনা করছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।