জাতীয় নাগরিক পার্টির প্রথম কর্মসূচি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির প্রথম কর্মসূচি ঘোষণা

মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন থেকেই শুরু প্রথম কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এটাই রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচি ঘোষণা।

আজ মঙ্গলবার (৪ মার্চ) জাতীয় স্মৃতিসৌধ ও রায়েরবাজার কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও ২০২৪-এর অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া মোনাজাত করবে।

জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক স্ট্যাটাসে জানান, জাতীয় নাগরিক পার্টি সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে। এরপর সকাল ১০টায় তারা রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া মোনাজাত করবেন।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্যদের উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি মহানগর ও সাভারের নেতৃবৃন্দকেও এতে অংশ নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উভয় কর্মসূচিতে দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও অন্যান্য কেন্দ্রীয় সদস্যরা অংশ নেবেন। এই কর্মসূচির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।