জাগো মেহেরপুর আন্দোলন-এর পক্ষ থেকে পুলিশ সুপার হামিদুল আলমকে বিদায় সংবর্ধনা

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলমকে বিদায় সংবর্ধনা দিয়েছে জাগো মেহেরপুর আন্দোলন নামের একটি সংগঠন। গতকাল রবিবার বিকালে পুলিশ সুপারের কার্ষালয়ে উপস্থিত হয়ে মাদক নিয়ন্ত্রিত জেলা গড়ার অগ্রনী সৈনিক হিসেবে পুলিশ সুপার হামিদুল আলমকে জাগো মেহেরপুর আন্দোলনের পক্ষ থেকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। পুলিশ সুপারের হাতে সন্মানা স্মারক তুলে দেন জাগো মেহেরপুরের উপদেষ্টা তুহিন আরণ্য, জানে আলম,সংগঠনের মূখপাত্র শোয়েব রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন, জাগো মেহেরপুরের সম্পাদক অনিম আহম্মেদ, সংগঠক আব্দুল আলিম, সাব্বির হোসেন সুইট, সোহান, রাশিমুল সহ জাগো মেহেরপুরের অন্যান্য সংগঠকবৃন্দ ।

পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ সুপার হামিদুল আলম বলেন, আমি মেহেরপুরে যোগদান করার পর  জাগো মেহেরপুর নামের একটি সংগঠনের নাম শুনে ছিলাম। পরে জানলাম সংগঠনটি মাদক মুক্ত মেহেরপুর গড়ার জন্য আন্দোলন করে চলেছে। পরে তাদের সাথে বিভিন্ন  মাদক বিরোধী আন্দোলনে আমি উপস্থিত থেকেছি এবং আমি মেহেরপুরকে মাদক নিয়ন্ত্রিত জেলা ঘোষনা করার পর তারা আমাকে বিভিন্ন ভাবে সহযোগীতা করে চলেছে। তিনি আরো বলেন, আমি এই জেলা থেকে চলে গেলেও জাগো মেহেরপুর মাদক বিরোধী আন্দোলন চালিয়ে যাবে বলে আমি আশা করি।

উল্লেখ্য “জাগো মেহেরপুর আন্দোলন” নামের এই সংগঠনটি  ২০১৩ সাল থেকে মাদক মুক্ত মেহেরপুর গড়ার লক্ষে বিভিন্ন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। “ কিসের অপেক্ষা তোমার,জেগে ওঠো এখনি,গর্জে ওঠো, মাদক ও দুর্নীতি মুক্ত সুন্দর ও সপ্নিল একটি মেহেরপুর গড়ার প্রত্যয়ে” এই স্লোাগান কে সামনে নিয়ে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।