× Banner
সর্বশেষ
আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী

মেহেরপুরে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব-এর জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা’র জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

admin
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মেহেরপুরে মানববন্ধন করেছে জাতীয় মহিলা সংস্থা।  আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং মায়েদের সচেতন করার লক্ষে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ঐ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যপি মানববন্ধনে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হীরা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদিকা নার্গিস পারভীন, সদর উপজেলা যুব মহিলালীগের সভানেত্রী লতিফন নেছা লতা, শহর যুব মহিলালীগের সভানেত্রী রোকসানা কামাল প্রমুখ ।  এর আগে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হীরার নেতৃত্বে একটি র‌্যালী বের হয়। র্যাালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে ।


এ ক্যটাগরির আরো খবর..