আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়।
মেষ রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য ধৈর্য বজায় রাখুন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। আপনি আজ একটি সামাজিক কাজে কাউকে সাহায্য করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে নিয়মিত হনুমানজির পুজো করুন।
বৃষ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শরীরচর্চার প্রতি মনোযোগ দিন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। অর্ধাঙ্গিনীর সঙ্গে ভালো বোঝাপড়া বাড়িতে আজ সুখ-শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। লেখালেখির প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনার একটি ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ একজন বন্ধু আপনার প্রশংসা করতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই একটি ধর্মীয় স্থানে কালো-সাদা তিলের দানা ও সাত রকমের শস্য অর্পণ করুন।
মিথুন রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনার বিনিয়োগ এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে অবশ্যই গোপনীয়তা বজায় রাখুন। আপনি আজ একটি ধর্মীয় স্থানে গিয়ে অনেকটা সময় অতিবাহিত করবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভালো মানুষদের সঙ্গে সংযোগ স্থাপন করুন এবং অন্যের ব্যাপারে খারাপ ভাবা থেকে বিরত থাকুন। এছাড়াও, মন থেকে হিংসা দূরে সরিয়ে রাখুন।
কর্কট রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনার অর্থ কোথায় কোথায় ব্যয় হচ্ছে সেদিকে অবশ্যই নজর দিন। নাহলে, ভবিষ্যতে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। পরিবারের সুবিধার্থে আজ আপনি একটি ঝুঁকি গ্রহণ করতে পারেন। আপনি আজ আপনার মায়ের সঙ্গে অনেকটা সময় অতিবাহিত করবেন। তিনি আপনার ছোটবেলার কিছু স্মৃতির রোমন্থন করবেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। গৃহপরিচারিকা আজ কাজে না আসায় অর্ধাঙ্গিনীর ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই রুপোর থালা-চামচ ব্যবহার করুন।
সিংহ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। এই রাশিচক্রের যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। আপনি আজ একটি কাজে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আজ আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে অনেকেই আপনার প্রশংসা করবেন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনি আজ একটি বৈবাহিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বাড়িতে যথেষ্ট সূর্যালোক আসার ব্যবস্থা করুন।
কন্যা রাশি: কর্মক্ষেত্রের কাজ দ্রুত শেষ করে আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। আজ আপনার এক ভাই অথবা বোন আপনার কাছ থেকে ঋণ চাইতে পারেন। আপনি আজ একটি কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন। তবে, তাঁদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি ধ্যান ও যোগ ব্যায়াম করতে পারেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তি বজায় থাকবে। আপনি আজ বাগানের কাজে অনেকটা সময় অতিবাহিত করবেন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই নিজের ঘরে ইষ্টদেবের রুপোর মূর্তি স্থাপন করে নিয়মিত তাঁর পুজো করুন।
তুলা রাশি: অযথা অন্যের সমালোচনা করে সময় নষ্ট করবেন না। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। পরিবারের একজন সদস্যের শরীর খারাপ থাকার কারণে আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। যাঁরা বাড়ি থেকে দূরে থাকেন আজ তাঁরা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যা নাগাদ একটি পার্কে অথবা নির্জন জায়গায় সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একটি পবিত্র অথবা ধর্মীয় স্থানে পতাকা কিংবা ব্যানার অর্পণ করুন।
বৃশ্চিক রাশি: অতীতের কোনও বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ কোনও মানসিক চাপের সম্মুখীন হলেও শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। আপনি আজ বাড়ির মধ্যে এবং চারপাশে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। লেখালেখির প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনার কাছ থেকে গান শোনার জন্য আজ অনেকেই আপনাকে আমন্ত্রণ করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই দরিদ্র এবং অভাবী শিশু কন্যাদের উদ্দেশ্যে চকোলেট বিতরণ করুন।
ধনু রাশি: আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করতে পারেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে হতাশ হতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ পরিবারের সদস্যদের সঙ্গে আপনার একটি সমস্যার বিষয়ে আলোচনা করতে পারেন। যার ফলে, সেটির সমাধান হয়ে যাবে। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি কোনও কাজে সমস্যার সম্মুখীন হতে পারেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একটি কালচে নীল-কাপড়ের মধ্যে গোলমরিচ, ছোলা এবং কয়লার টুকরো বেঁধে তা স্রোতযুক্ত জলে নিক্ষেপ করুন।
মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি, ব্যায়ামের প্রতি মনোযোগী হন। গৃহস্থালির কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে গিয়ে আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। বিদেশ রয়েছেন এমন কারোর কাছ থেকে আজ আপনি একটি খারাপ খবর পেতে পারেন। আপনি আজ আপনার একঘেয়ে কর্মসূচি থেকে বিরতি নিয়ে বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সূর্যোদয়ের সময়ে ‘ওম ঘৃণী সূর্যায় নমঃ’ মন্ত্রটি জপ করুন।
কুম্ভ রাশি: আপনি আজ অবসর যাপনের আনন্দ উপভোগ করতে পারবেন। কোথাও ভ্রমণের মাধ্যমে আপনি ক্লান্ত হয়ে পড়লেও আর্থিক দিক থেকে লাভবান হবেন। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে আজ আপনার অপ্রত্যাশিত উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ শ্বশুরবাড়ির তরফে কিছু খারাপ খবর পেতে পারেন। যার ফলে আপনার মন খারাপ হয়ে যাবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। মন ভালো রাখার লক্ষ্যে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে আজ আপনি একটি অনুপ্রেরণামূলক বই পড়তে পারেন। আপনার মন খারাপ থাকলে আজ আপনি একজন বিশেষ বন্ধুর সাহায্য পেতে পারেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে খাবার খাওয়ার আগে নিজের পা ধুয়ে নিন অথবা তা সম্ভব না হলে খাওয়ার আগে জুতো খুলে খেতে বসুন।
মীন রাশি: কোনও দীর্ঘমেয়াদী বিনিয়োগ অবশ্যই এড়িয়ে চলুন। বন্ধুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এই রাশির পড়ুয়াদের খেলাধুলার পরিবর্তে পড়াশোনায় বেশি সময় দিতে হবে। আপনি আজ টিভি দেখে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পরিবারের সদস্যদের মতামত নিন। তাড়াহুড়ো করে আজ কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি বিশেষ কৃতিত্বে অত্যন্ত গর্বিত হবেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে শিবলিঙ্গে জল অর্পণ করুন।