করোনা প্রতিরোধে বিধিনিষেধ অমান্যে শার্শায় জরিমানা আদায় অব্যাহত

করোনা প্রতিরোধে বিধিনিষেধ অমান্যে শার্শায় জরিমানা আদায় অব্যাহত
স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শায় সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখা, সামাজিক দূরত্ব বজায় না রাখায় ২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ (১৬মে) বৃহস্পতিবার বিকালে পুলিশ ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)খোরশেদ আলম চৌধুরী।
জনাব খোরশেদ আলম চৌধুরী বলেন,শার্শার বোয়ালিয়ামানিক, শাঁখারিপোঁতা, বাহাদুরপুর,শিকারপুর,লক্ষণপুর,গোড়পাড়া,নিজামপুর,সুবর্ণখালী বাজার মনিটরিং করা হয়।
এসময় দোকান খোলা রাখা, সামাজিক দুরত্ব বজায় না রাখায় শার্শার আঃ গফুরকে ৫০/- (পঞ্চাশ টাকা), শ্যামলাগাছির আনিছুরকে, ১,০০০/- (একহাজার) সর্বমোট ১,০৫০( এক হাজার পঞ্চাশ) টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় বাহাদুরপুর এ অবস্থিত মসজিদে উপস্থিত জনসাধারণকে নামাজ আদায়ে সরকারি নিয়ম সম্পর্কে সচেতন করানোসহ সাধারণ মানুষকে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে অযথা ঘুরাফেরা না করে বাসায় অবস্থান করার জন্য বলা হয় এবং মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়।উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।