× Banner
সর্বশেষ
সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ত্রাণ বিতরণের পাশাপাশি সরকার পুনর্বাসনের দিকে জোর দিচ্ছে – ত্রাণমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তাদের তালিকা প্রণয়ন করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ

জনগুরুত্বপুর্ণ ধরাধরপুর এর রাস্তার বেহাল দশা, দেখার কেউ নেই

admin
হালনাগাদ: শনিবার, ৩ অক্টোবর, ২০১৫

জুনেল আহমেদ আরিফ,দক্ষিণ সুরমা(সিলেট): দৃশ্যগুলো কোন অজো পাড়া গাঁয়ের নয়, এটি ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর গ্রামের রাস্তা।

সিলেট শহর সংলগ্ন এলাকা, অথচ বছরের পর বছর ধরে অযত্ন অবহেলায় পড়ে আছে প্রায় ৩ কিলোমিটার রাস্তা। এলাকাবাসীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
ঢাকা-সিলেট মহাসড়কের তীর ঘেষা ‘তেলিবাজার-ট্যাকনিকেল রোড’ এর তেলিবাজার থেকে ধরাধরপুর এর সড়কের অবস্থা অত্যন্ত নাজুক।

শেষ কবে এ রাস্তার সংস্কার কাজ হয়েছিলো এটিও ভুলতে বসেছেন এলাকাবাসী। সর্বশেষ ২০০৮ সালে সম্পুর্ন রাস্তাটিতে কাজ হয়। কিন্তু এর দু’বছর পরই স্থানে স্থানে ভাঙ্গতে শুরু করে। এরপর ২০১০ সালে কাজ শুরু হলেও কেবল ভাঙ্গা স্থান গুলো-ই কোনরকম মেরামত করা হয়। ফলে গত ৫ বছরে পুরো রাস্তার ভগ্ন দশা পৌছে গেছে চরমে।

প্রতিদিন শত শত যানবাহন হাজারো মানুষ চলাচল করেন ৩ এলাকার এই একমাত্র রাস্তা দিয়ে। স্কুল কলেজের ছাত্র-ছাত্রী বহনকারী গাড়ী গুলো প্রায়-ই ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেনো নেই কোন দায়ভার।

সাবেক দক্ষিন সুরমা উপজেলা চেয়ারম্যান ‘মাওলানা লোকমান আহমদের’ আমলে রাজনৈতিক সহ বিভিন্ন কারনে শুরু হয় নি রাস্তার কাজ। তবে গত নির্বাচনে আওয়ামিলীগ সমর্থীত ‘মোঃ আবু জাহিদ’ নির্বাচিত হলে একালার মানুষ আশায় বুক বাধেন। কিন্তু এখনও এই এলাকায় তার সুনজর পড়ে নি। এ নিয়ে এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তেলীবাজার থেকে ধরাধরপুর এলাকার ১ কিলোমিটার রাস্তা জুড়ে বড় বড় খাদ ও গর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে ধ্বসে যাচ্ছে রাস্তার পার। অথচ কারো টনক নড়ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও যেনো এ ব্যাপারে উদাসীন।

এলাকাবাসী  ও স্থানীয়  স্বনামধন্য  সংগঠন “প্রজন্ম স্পোর্টস  এন্ড কালচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ” এর উদ্যোগে কয়েক দফায় রাস্তায় বালি-কনক্রিট  দেওয়া হলেও ভাঙ্গন ঠেকানো সম্ভব হয়নি  ।

উল্লেখ্য, এ গ্রামে রয়েছে একাধিক স্কুল, দেশের প্রখ্যাত সূফী সাধহ ‘হযরত শাহ আরকুম আলী (রঃ)’ এর মাজার শরীফ সহ গুরুত্বপুর্ন অনেক স্থাপনা ও প্রতিষ্ঠান। তাই এলাকাবাসীর দাবী, অচিরেই শুরু হবে রাস্তার পুনঃনির্মান কাজ। সেই সাথে লাঘব হবে চরম জনদুর্ভোগের।


এ ক্যটাগরির আরো খবর..