জনগনকে শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে -জাতিসংঘ

জনগনকে শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে -জাতিসংঘ
জনগনকে শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে

বাংলাদেশের সরকারকে মানবাধিকার রক্ষা করতে বাধ্য থাকতে হবে এবং জনগণকে শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা প্রয়োগ করতে দিতে হবে। অতিরিক্ত বল প্রয়োগের ঘটনার অবিলম্বে তদন্ত করতে হবে এবং দায়ীদের জবাবদিহি করতে হবে। পুলিশকে শুধু জরুরি প্রয়োজন হলেই বল প্রয়োগের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের মুখপাত্র জেরেমি লরেন্স।

আজ শুক্রবার (০৪ আগস্ট) বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে রেখে চলমান বিরোধী রাজনৈতিক আন্দোলনের পরিস্থিতি তুলে ধরে এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, পুলিশকে লাঠি, ব্যাট ও লোহার রড দিয়ে বিক্ষোভকারীদের পেটাতে দেখা গেছে।  আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে আরও বলেন, সংঘর্ষে বিরোধী পক্ষের অনেক সমর্থক এবং কয়েকজন পুলিশ আহত হয়েছে। বিরোধী দলের সিনিয়র নেতাদের প্রকাশে মারধর করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার সদস্য দাবি করে তাদের বাড়িতে অভিযান চালানো হয়েছে। সমাবেশকে সামনে রেখে কয়েকশ বিরোধী নেতা ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।