জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনতা সৃষ্টি উপলক্ষে আলোচনা সভা ২০১৬ইং

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলাধীন কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনতা সৃষ্টি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০.৩০মিনিটের সময় স্কুলের  অডিটরিয়ামে কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরজাহান বেগম এর সভাপতিত্ত্বে স্কুলের ছাত্রী, অভিভাবকদের নিয়ে  জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস(বাবু) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ মান্নান (মুন্নু) সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী (টার্গেট) কামারখালী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফরিদ হোসেন এরা বলেন বাংলার মাটিতে জঙ্গীবাদ ও সন্ত্রাসের আস্তানা খুজে বের করে মূল শিকড় তুলে ফেলতে হবে।

এছাড়া উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছাত্রী শিক্ষক-শিক্ষিকা এবং গ্রাম্য ডাক্তার সঞ্জয় কুমার বিশ্বাস ও সুরুজ সহ অভিভাবক বৃন্দ প্রমুখ। সবশেষে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুর জাহান বেগম বলেন আমরা আমাদের প্রতিষ্ঠানের  ছাত্রীদের জঙ্গীবাদ এবং সন্ত্রাস তৈরি করবো না আমাদের ছাত্রীদের কে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবো আর আপনারা অভিভাবকরা সবাই স্কুল থেকে ছেলে মেয়েরা বাসায় যাবার পর তারা কি করে সেদিকে দৃষ্টি দেওয়ার আহবান জানান এই বলে আলোচনা সভা শেষ করেন। এছাড়া আড়পাড়া ইউনিয়নে আড়পাড়া উচ্চ বিদ্যালয়, কামারখালী ইউনিয়নে কামারখালী উচ্চ বিদ্যালয়, ডুমাইন ইউনিয়নে ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয় এবং কামারখালী সরকারি বীর শ্রেষ্ঠ আঃ রউফ কলেজ সহ অন্যান্য সকল প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধি সচেতনতা মূলক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।