× Banner
সর্বশেষ
জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ

বগুড়ায় গৃহবধূকে গলায় ফাস দিয়ে হত্যা, ডোবা থেকে লাশ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৬ মে, ২০২০
বগুড়ায় স্ত্রীকে হত্যা

অসীম কুমার,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ায় ফাতেমা (২০) নামের এক গৃহবধূকে গলায় ফাস দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।পুলিশ বাড়ীর পাশের এক ডোবা থেকে ঐ গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী আল আমিন (২২) কে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ মে রাতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের আল আমিনের সাথে তার স্ত্রী ফাতেমা বেগমের সাথে পারিবারিক কলহ শুরু হলে  আল আমিন তার স্ত্রী কে মারপিট করে। এক পর্যায়ে আল আমিন গামছা দিয়ে ফাতেমা বেগমের গলায় ফাস দিলে সে ঘটনার স্থলেই মারা যায়। পরে আল আমিন  তার লাশ গোপন করার জন্য এবং নিজেকে নির্দোষ প্রমান করতে নিহতের লাশ  বাড়ীর পাশে এক ডোবায় ফেলে রেখে আসে।
বুধবার (৬ মে) আনুমানিক  সকাল ১০ টায় স্থানীয় লোকজন ডোবায় ফাতেমার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করে নিহত ফাতেমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরন করে। এ ঘটনায় পুলিশ নিহত ফাতেমার স্বামী আল আমিনকে গ্রেফতার করে।
নিহত ফাতেমা খাতুন নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ফোকপাল গ্রামের রমজান আলীর মেয়ে।
জানা গেছে, দুই বছর আগে আল- আমিনের সাথে ফাতেমার বিয়ে হয়। তাদের সংসারে ১০ মাস বয়সী একটি ছেলে সন্তান রযেছে। আল-আমিন পেশায় রাজ মিস্ত্রীর সহকারী।
আটক আল-আমিন পুলিশকে জানায়, সম্প্রতিকালে করোনাভাইরাস প্রাদুর্ভাবে তিনি কর্মহীন হয়ে পড়েন। মঙ্গলবার (৫ মে) বিকেলে ফাতেমা তার নানী শ্বাশুড়ির বাড়ি থেকে তিন কেজি চাল নিয়ে। স্বামী আল- আমিন জানতে পেরে স্ত্রীকে চড় থাপ্পড় মারে। রাতে আবারো তাদের মধ্যে ঝগড়া হয় ও মারপিটের ঘটে। পরে রাতের কোন এক সময় ফাতেমা ঘরে সন্তান রেখে নিখোঁজ হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবীর দি নিউজকে জানান, আটক আল-আমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবারের সদস্যদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রহস্য উদঘাটনের জন্য। নিহতের গলায় ফাসের চিহ্ন রয়েছে।তবে তিনি নিশ্চিত করে বলেন ফাতেমাকে গলায় ফাস দিয়ে হত্যা করে লাশ ডোবায় ফেলে রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..