জগন্নাথ হলের পেছনে তরুণকে ছুরিকাঘাত তরুণীর

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পেছনের গেটের বিপরীতে আলামিন হোসেন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে এক তরুণী।

বুধবার সন্ধ্যা সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তরুণী লাভলী ইডেন কলেজের ছাত্রী বলে জানা গিয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বায়েজিদ সরদার জানান, মেয়েটি ছুরি মেরে পালিয়ে যেতে চাইলে আমরা তাকে আটকে রেখে পুলিশে দিয়েছি। এ সময় মেয়েটি ছেলেটিকে ছিনতাইকারী বলে দাবি করেছে বলেও জানান বায়েজিদ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ছুরিসহ ওই তরুণীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন- দীর্ঘ দিন ধরে আলামিন তাকে উত্ত্যক্ত করে আসছিল।

আহত যুবকের বন্ধু মো. রাজু জানান, আলামিন চকবাজার ইসলামবাগ এলাকায় থাকেন। পেশায় সে প্লাস্টিক ব্যবসায়ী। মিতা নামের এক মেয়ের সঙ্গে আলামিনের প্রেম ছিল। কিছু দিন যাবৎ তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জের ধরে শাহবাগের ফুলার রোড উদয় স্কুলের সামনে মিতা তার ভ্যানেটি ব্যাগ থেকে ছুরি বের করে আলামিনের পিঠে আঘাত করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।