মেহেরপুর জেলা প্রতিনিধি মেহের আমজাদ-এর মায়ের ইন্তেকালে দিনিউজ পরিবার শোকাহত

বিশেষ প্রতিবেদকঃ  দৈনিক খবর-এর জেলা প্রতিনিধি, দি নিউজ ডটকমের জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার মেহেরপুর অফিস প্রধান ও কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বার্তা’র মেহেরপুর জেলা প্রতিনিধি মেহের আমজাদ-এর মা উম্মাতন নেছা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে—-রাজেউন।

গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে মেহেরপুর শহরের মন্ডল পাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

উম্মাতন নেছা শহরের মন্ডলপাড়ার মৃত আক্কাস আলীর স্ত্রী। মৃত্যুকালে তিন ছেলে, এক মেয়ে সহ বহুগুণাগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক মেহের আমজাদ জানান, মরহুমার নামাজ আজ বুধবার দুপুর ২টার সময় পৌর ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে সাংবাদিক মেহের আমজাদ-এর মাায়ের মূত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেহেরপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইকেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

দি নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী বলেন, কত কিছু যোগ করা যায়, ভাগ করা যায় কিন্তু এমন এক বিয়োগ মাতৃ বিয়োগ যা কেউ পূরণ করতে পারে না। তিনি দি নিউজের পরিবারের পক্ষ থেকে মায়ের আত্মার শান্তি কামনা করেন, তিনি পরম করুনাময়ের নিকট প্রার্থনা জানান, যেন তার সমস্ত জানা-অজানা গুনাহ মাফ করে বেহেস্তবাসি করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।