× Banner
সর্বশেষ
ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের

ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে ব্যবসায়ী নিহত

admin
হালনাগাদ: সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ইসলামনগর মাঠের সড়কে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সবজি ব্যবসায়ী ইসরাফিল হোসেন (৫৮) নিহত হয়েছেন। রোববার রাত আটটার দিকে আমঝুপি বাজার থেকে বাড়ি ফেরার পথে ইসলামনগর-আমঝুপি সড়কে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ইসলামনগর গ্রামের ইসরাফিল হোসেন আমঝুপি বাজার থেকে বাড়ি ফেরার সময় আমঝুপি-ইসলামনগর মাঠের মধ্যে ছিনতাইকারীদের কবলে পড়েন। ওই সময় টাকা ছিনিয়ে নিতে গেলে ছিনতাইকারীদের সাথে ইসরাফিল হোসেনের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা। এসময় তাকে উদ্ধারে এগিয়ে গেলে পথচারী আমঝুপি গ্রামের কৃষক রজব আলীকে (৫২) আটক করে ছিনতাইকারীরা। ইসরাফিল হোসেনকে গাছের সাথে বেঁধে রেখে রজব আলীকে অপহরণ করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে ছিনতাইকারী চক্র।

খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করলে রাত সাড়ে দশটার দিকে রজব আলীকে হিজুলী গ্রামের মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পুলিশ রক্তাক্ত জখম ইসরাফিল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে ও রজব আলীকে সদর থানায় নেয়। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে ইসরাফিল হোসনের মুত্যু হয়।

মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার আবু এহসান মোঃ ওয়াহেদ রাজু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ইসরাফিলের মাথার পিছনের দিকে ও হাতের ক্ষতস্থানে রক্তক্ষরণ জনিত কারণে তার মৃত্যু হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।


এ ক্যটাগরির আরো খবর..